advertisement
advertisement

বাড়ির পাশে গর্তে জমা পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
বাড়ির পাশে গর্তে জমা পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

লাশ

advertisement

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে উপজেলার টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।শিশুটির নাম হুমায়রা। সে কলমাকান্দার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল হুমায়রা। মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন।

একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে গর্তের পানি থেকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামসাদ সারওয়ার প্রথম আলোকে জানান, তিনিই শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।

হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর