advertisement
advertisement

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, আগুন, দুজন আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, আগুন, দুজন আটক

সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংহপুর এলাকায়

advertisement

ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় আজ সোমবারও বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। অন্যদিকে বিক্ষোভকারীরা একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন।আজ সকালে সাভার ও আশুলিয়ার শিল্পকারখানাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল নয়টার পর থেকে অস্থিতিশীল হতে থাকে।

উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। দুপুর একটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ।

পরে দুজনকে আটক করা হয়।গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টাপুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে কর্মবিরতি পালন করে নিউএইজ গ্রুপের কারখানার শ্রমিকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর