গ্রেপ্তার
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় দুই বছর ধরে ইমামতি করেছেন।
তিনি বিবাহিত এবং চার সন্তানের বাবা।গ্রেপ্তারের সময় নূর আলমের ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মসজিদে ইমামতি করার সময় স্থানীয় একটি বাড়িতে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতেন নূর আলম। সেই সুবাদে শিশুটির মায়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তাঁদের সম্পর্কের বিষয়টি গোপনে ভিডিও করেন তিনি।প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে নূর আলমকে ইমামতি থেকে সরিয়ে এলাকাছাড়া করে মসজিদ কমিটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।