advertisement
advertisement

ল্যাপটপের পাওয়ার বাটন চেপে বন্ধ করলে কেন আপনার দরকারি ফাইল নষ্ট হতে পারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
ল্যাপটপের পাওয়ার বাটন চেপে বন্ধ করলে কেন আপনার দরকারি ফাইল নষ্ট হতে পারে

পাওয়ার বাটন দীর্ঘক্ষণ চেপে ধরে রাখলে কী ঘটবে?

advertisement

হ্যাং হয়ে যাওয়া ল্যাপটপ বা পিসি বন্ধ করতে গিয়ে রাগের মাথায় পাওয়ার বাটন চেপে ধরে আপনিও কি নিজের অজান্তেই গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে ফেলছেন? আপনার একটিমাত্র ভুলের কারণে চোখের পলকে গায়েব হয়ে যেতে পারে ঘণ্টার পর ঘণ্টা ধরে করা মহামূল্যবান কাজ। কী এমন হয় পাওয়ার বাটন চেপে ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ করলে…আপনি খুব জরুরি একটি ভিডিও কলে আছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন। হঠাৎ স্ক্রিনের কার্সরটা গোল হয়ে ঘুরতে শুরু করল।

মাউসে ক্লিক করলেও কিছুই কাজ করছে না। ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। বিরক্ত হয়ে কম্পিউটারের পাওয়ার বাটনটি চেপে ধরলেন, স্ক্রিনটা কয়েক সেকেন্ড পরেই বন্ধ হয়ে গেল।পরের দিন সকালে ল্যাপটপ চালু করে দেখলেন সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু যে ডকুমেন্টটি আপনি গতকাল এডিট করছিলেন, সেটিতে ঢুকে দেখলেন আপনার লেখা শেষ প্যারাটি পুরোপুরি উধাও!

তখন মনে প্রশ্ন জাগতেই পারে, কেন পৃথিবীর সব আইটি এক্সপার্ট পাওয়ার বাটন চেপে পিসি বন্ধ করতে মানা করেন!কারণ, কম্পিউটার বন্ধ করা মানেই কেবল সুইচ অফ করা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর