বলিউড তারকা শাহরুখ খান
শাহরুখ খানকে নিয়ে যেকোনো আলোচনা শুরু হয় তাঁর ব্যক্তিত্বের আকর্ষণ দিয়ে, আর শেষ হয় মুগ্ধ করা হাসির প্রশংসায়। তবে এই দুইয়ের মাঝখানে রয়েছে তাঁর স্টাইলের গল্প। যে স্টাইল তাঁর সংলাপের মতোই কালজয়ী: ‘বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, সেনোরিটা।’ তিন দশকের বেশি সময় ধরে শাহরুখ খান শুধু বক্স অফিসই শাসন করেননি, বদলে দিয়েছেন একজন নায়কের ফ্যাশন ও স্টাইলের সংজ্ঞাও।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে)’ সিনেমার পাশের বাড়ির ছেলেটি থেকে ‘ডন’ সিনেমার আকর্ষণীয় গ্যাংস্টার, মেট গালায় নজরকাড়া অভিষেক—প্রতিটি সময়েই বদলেছে শাহরুখের ফ্যাশন। আজ ৬১ বছরে পা দিলেন শাহরুখ খান। এ উপলক্ষে ফিরে দেখা যাক পর্দায় তাঁর এমন কিছু স্মরণীয় ফ্যাশন–মুহূর্ত, যা পরে এই অঞ্চলের তরণদের কাছে হয়ে ওঠে ফ্যাশনের অন্যতম ভাষা।চামড়ার জ্যাকেটশুরুতেই আসা যাক ‘ডিডিএলজে’ সিনেমায়।
যে ছবি শাহরুখকে আজীবন মনে রাখার পথে প্রথম ধাপ এগিয়ে দিয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।