advertisement
advertisement

অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ

বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানি বাণিজ্যে

advertisement

চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৭০৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬১৪ কোটি ডলারের পণ্য।তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি গত অক্টোবরে বেড়েছে। তবে হোমটেক্সটাইলের রপ্তানি কমে গেছে।

অন্যদিকে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি তিন মাস ধরে কমছে।শীর্ষ তিন খাতের রপ্তানি ইতিবাচক ধারায় থাকায় গত মাসে দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ৪ দশমিক ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি হয়েছে ৩৯৯ কোটি মার্কিন ডলারের পণ্য। গত বছরের অক্টোবরে রপ্তানি হয়েছিল ৩৯৪ কোটি ডলারের পণ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ রোববার রপ্তানির হালনাগাদ এই পরিসংখ্যান প্রকাশ করেছে।রপ্তানির তথ্যে দেখা যায়, চলতি (২০২৬–২৭) অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) ১ হাজার ৭০৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর