সাহারা মরুভূমি
চার বছর আগে সাহারা মরুভূমিতে পাওয়া গিয়েছিল কয়েকটি লালচে পাথর। প্রথম দেখায় সেগুলোকে খুব সাধারণ পাথর বলেই মনে হয়েছিল। কিন্তু পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারলেন, এগুলো পৃথিবীর কোনো পাথর নয়, মঙ্গল গ্রহ থেকে এসেছে। শুধু তা-ই নয়, পাথরগুলোর বয়স প্রায় ৪১০ কোটি বছর! পৃথিবীতে পাওয়া বেশির ভাগ পাথরের চেয়েও এগুলো অনেক পুরোনো।এই উল্কাপিণ্ডের টুকরাগুলো নিয়ে সম্প্রতি সায়েন্স সাময়িকীতে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
সব কটি টুকরাকে একসঙ্গে ধরে মহাকাশের পাথরটির নাম দেওয়া হয়েছে তেঘাজা ০০১ (Teghaza 001)। সাহারা মরুভূমির যে এলাকায় পাথরগুলো পাওয়া গিয়েছিল, তার কাছেই মালিতে রয়েছে তেঘাজা নামে একটি প্রাচীন লবণখনি-জনপদ। বহু আগে সেখানে লবণ খনন করা হতো। এখন জায়গাটি পরিত্যক্ত। সেই জনপদের নাম থেকেই উল্কাপিণ্ডটির এই নাম রাখা হয়েছে।যুক্তরাষ্ট্রের নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী ইয়াং লিউ এই গবেষণার প্রধান লেখক।
তাঁর মতে, এত প্রাচীন কোনো পাথর খুঁজে পাওয়া সত্যিই বিরল ঘটনা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।