advertisement
advertisement

পাবনার বেড়ায় কৃষকদের প্রাকৃতিক কৃষি সম্মাননা প্রদান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
পাবনার বেড়ায় কৃষকদের প্রাকৃতিক কৃষি সম্মাননা প্রদান

প্রান্তিক কৃষকদের পরিবেশবান্ধব চাষাবাদ এবং প্রাকৃতিক ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে ‘প্রাকৃতিক কৃষি সম্মাননা’

advertisement

পাবনার বেড়ায় প্রান্তিক কৃষকদের পরিবেশবান্ধব চাষাবাদ এবং প্রাকৃতিক ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে ‘প্রাকৃতিক কৃষি সম্মাননা’ দেওয়া হয়েছে। বাংলাদেশের বাস্তব প্রাকৃতিক কৃষি অনুশীলনের সঙ্গে সম্পৃক্ত নারী ও পুরুষ কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রতিষ্ঠানকে এই সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থের চেক দেওয়া হয়।

এ উপলক্ষে ৩১ অক্টোবর বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাশুমদিয়া ইউনিয়নের দয়ালনগরস্থ দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাটির সঙ্গে যাঁদের জীবনের সম্পর্ক, প্রকৃতির সঙ্গে পথচলা, নিরাপদ খাদ্য উৎপাদনে যাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাঁদের সম্মান জানাতে এ উদ্যোগ নেয় দয়ালনগর বন্ধুসভা ও দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি।

পৃষ্ঠপোষকতা করেছে বিকে ফাউন্ডেশন।আয়োজকেরা জানান, সম্প্রতি নিরাপদ খাদ্য সংকটে দেশের মানুষের নানাবিধ রোগবালাইয়ে আক্রান্তের হার বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর