শনিবার সন্ধ্যার এই আয়োজনে মঞ্চ মাতান সংগীতশিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল ও ডোমিনিক রবিন গুদা
প্রবাসের যান্ত্রিক ব্যস্ততা ছাপিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে সুরের মূর্ছনায় কেটেছে একটি স্নিগ্ধ সন্ধ্যা। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে সিডনির হার্স্টভিলি সিভিক সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘সংস অব নজরুল’।
সিডনি মিউজিক ক্লাব ও ক্যানবেরার জলসার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপচে পড়া ভিড় প্রমাণ করেছে, প্রবাসেও নজরুলসংগীতের গভীর ও নিবেদিতপ্রাণ শ্রোতা রয়েছে।শনিবার সন্ধ্যার এই আয়োজনে মঞ্চ মাতান সংগীতশিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল ও ডোমিনিক রবিন গুদা। একে একে পরিবেশিত হয় ‘অরুণকান্তি কে গো’, ‘পিয়া পিয়া পাপিয়া’, ‘বুলবুলি নীরব নার্গিস বনে’, ‘আমার কোন কূলে আজ’সহ মনোমুগ্ধকর নজরুলে সব সৃষ্টি।
পারদর্শী এই দুই শিল্পীর নজরুলসংগীতে শ্রোতারা দীর্ঘক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন।অনুষ্ঠানটিতে যন্ত্রশিল্পীদের সংগত ছিল সুনিপুণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।