advertisement
advertisement

ঠান্ডা লাগার চিকিৎসা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
ঠান্ডা লাগার চিকিৎসা

advertisement

ঠান্ডা লাগার চিকিৎসাডাক্তার: ‘আমি যেমন বলেছিলাম আপনি কি তেমন করেছিলেন? রাতে জানালা খুলে শুয়েছিলেন কি?’রোগী: ‘জি।’ডাক্তার: ‘আপনার ঠান্ডা লাগার ধাত কি গেছে?’রোগী: ‘না। গেছে আমার ঘড়ি আর মানিব্যাগ।’হোজ্জার কৌতুকইচ্ছাপূরণজাহাজডুবিতে সবাই মারা গেছে। তিন বন্ধু সৌভাগ্যক্রমে ছোট্ট একটা দ্বীপে কোনোরকমে সাঁতরে উঠল; কিন্তু দ্বীপে কোনো খাবারদাবার নেই, কিচ্ছু নেই। তাদের মরণদশা। এ সময় হঠাৎ তারা একটা প্রদীপ খুঁজে পেল।

প্রদীপে ঘষা দিতেই একটা ভয়ংকর দৈত্য বেরিয়ে এল। ‘তোমরা আমার কাছ থেকে তিনটা ইচ্ছা পূরণ করতে পারো।’ প্রথম বন্ধু চট করে বলল: ‘আমাকে আমার বাড়ি নিয়ে চলো।’ মুহূর্তে প্রথম বন্ধু অদৃশ্য হয়ে গেল। মানে সে বাড়ি পৌঁছে গেল। দ্বিতীয় বন্ধুও একইভাবে তার বাড়ি চলে গেল। দৈত্য এবার তৃতীয় বন্ধুর দিকে ফিরল। তৃতীয় বন্ধু বলল, ‘একা খুব নিঃসঙ্গ লাগছে, ওদের ফিরিয়ে নিয়ে আসো।’কিআ নিয়ে কৌতুকহাস্যরসের তিন কৌতুক

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর