advertisement
advertisement

রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি

রামলীলা ময়দানের জনসভার মঞ্চে (ডান থেকে বাঁয়ে) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে, কংগ্রেসের পার্লামেন্টারি পার্টি চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়সহ ইন্ডিয়া জোটের নেতারা। ১ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

advertisement

ভারতের নয়াদিল্লির রামলীলা ময়দানের জনসভা সফল না ব্যর্থ, বিরোধীদের দাবি অনুযায়ী ভিড় আসল না নকল, তা নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। ভারতের শাসক দল বিজেপি ভিড় নিয়ে প্রশ্নই শুধু তোলেনি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, নকল ভিড় দেখাতে কংগ্রেস নেতৃত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়েছে।

কিন্তু তাও সেটি নাকি তারা ঠিকমতো করতে পারেনি।রিজিজু এই দাবি জানিয়ে কংগ্রেস নেতাদের পাঠানো জমায়েতের ছবি দেখিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভিড় দেখাতে এআইয়ের ব্যবহারটাও তারা ঠিকঠাক করতে পারেনি।শুধু রিজিজুই নন, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও ভিড়ের দাবি নিয়ে মুখ খুলেছেন। গতকাল রোববার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেস বলেছিল ১০ লাখ লোক আনবে।

অথচ এসেছে বড়জোর ২৮ হাজার।বিজেপি মুখপাত্র তাঁর দাবির সমর্থনে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছেন, যেটিতে দেখা যাচ্ছে, সাদা কাপড়ে মোড়া কয়েক শ চেয়ার খালি পড়ে রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর