advertisement
advertisement

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ নানা ঘটনায় জড়িত ৩০ শিক্ষার্থীর শাস্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ নানা ঘটনায় জড়িত ৩০ শিক্ষার্থীর শাস্তি

খুলনা বিশ্ববিদ্যালয় লোগো

advertisement

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদক সেবনের দায়ে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদের অর্থদণ্ড ও অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

একজন শিক্ষার্থীকে পৃথক দুটি ঘটনায় দুই দফায় শাস্তি দেওয়া হয়েছে।গত ২৭ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিষয়টি জানা গেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, র‍্যাগিং ও হয়রানির ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মারধরের ঘটনায় একজনকে বহিষ্কারসহ কয়েকজনকে অর্থদণ্ড এবং মাদক সেবনের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছয় শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ফারদিন আহমেদ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শেখ আমির মাহদ্বীন ও শেখ মুরসালিন রহমানকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর