ঊনবিংশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৯তম বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর প্রিলিমিনারি (প্রাথমিক) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগের লক্ষ্য নিয়ে আয়োজিত এই পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৪৩ জন প্রার্থী।
প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্ধারিত ২৫০টি পদের বিপরীতে প্রিলিমিনারিতে পাস করার হার মাত্র ১৩৭ দশমিক ২ শতাংশ।গতকাল রোববার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের প্রিলিমিনারি পরীক্ষার এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুডিশিয়াল সার্ভিস প্রাথমিক পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
১৯তম বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৩৪৩ জন প্রার্থী নির্ধারিত এই ন্যূনতম উত্তীর্ণ নম্বর অর্জনে সক্ষম হয়েছেন।জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৫০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম নম্বর পাওয়া এই ৩৪৩ জন প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।