advertisement
advertisement

সুফিয়ান সাওরি: ক্ষমতার দুয়ার ছেড়ে পালানো এক ইমাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ
সুফিয়ান সাওরি: ক্ষমতার দুয়ার ছেড়ে পালানো এক ইমাম

advertisement

আব্বাসীয় খেলাফতের শুরুর দিকের কথা। খলিফা আবু জাফর আল-মানসুর কুফার কাজির পদটি দিতে চাইলেন এমন একজন আলেমকে, যাঁর নাম তখন ইরাকের হাদিসচর্চার পাড়ায় ছড়িয়ে গেছে।প্রস্তাবের সঙ্গে একটি শর্তও ছিল। রাষ্ট্রের নীতির বিরুদ্ধে কোনো রায় দেওয়া যাবে না। সুফিয়ান ইবনে সাঈদ আস-সাওরি পদটি নিলেন না।

ঐতিহ্যে বলা আছে, এরপর তিনি কুফা ছেড়ে যান এবং জীবনের বাকি অংশ কাটান আত্মগোপনে, এক শহর থেকে আরেক শহরে।পদ ফিরিয়ে দিয়ে যিনি পালিয়ে বেড়ালেন, তিনি পরে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী মুহাদ্দিস ও ফকিহ বলে স্বীকৃতি পেলেন। আজ তাঁর নামে কোনো ‘মাজহাব’ চালু নেই। তবু হাদিস ও ফিকহের ইতিহাসে তিনি রয়ে গেছেন অমর হয়ে।তাঁর পিতা সাইদ ইবনে মাসরুক ছিলেন তাবেয়ি, নির্ভরযোগ্য হাদিসবিশরাদ, ইমাম শা’বির শিষ্য।

সুফিয়ানের দুই ভাই ওমর ও মুবারকও পিতার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন।কুফার ইলমি ঘরে জন্ম সুফিয়ান সাওরির জন্ম ৯৭ হিজরিতে, ইংরেজি হিসাবে ৭১৫ বা ৭১৬ সালে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর