advertisement
advertisement

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন  ইউপি সদস্য আমিনুল

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি বছর ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন

advertisement

২৭ বছর আগের কথা। ১৯৯৯ সালে এসএসসি পাস করেছিলেন মো. আমিনুল ইসলাম। এরপর জীবনের ব্যস্ততায় পড়াশোনায় ছেদ পড়ে। একসময় নির্বাচিত হন জনপ্রতিনিধিও। একে একে কেটে যায় অনেকগুলো বছর। কিন্তু মনের ভেতরে উচ্চমাধ্যমিক পাস করার ইচ্ছাটা বেঁচে ছিল। অবশেষে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিলেন তিনি। ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন আমিনুল।

আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিক্যাল মোড় এলাকার তোরাব আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তিন মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। চলতি বছর তাঁর স্ত্রী মোসা. হুসনে আরা ও বড় ছেলে মো. স্বাধীন একসঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

একই বছরে পরিবারের তিন সদস্যের পরীক্ষায় পাস করার আনন্দে তাঁদের বাড়িতে এখন অন্য রকম উৎসবের আমেজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর