নাজমুল আবেদীন ফাহিম (বাঁয়ে) ও এম নাজমুল ইসলাম ডানে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্পোর্টস উইং হিসেবে আজ সোমবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। সংগঠনটিতে যোগ দিয়ে আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন দেশের ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। তাঁর সঙ্গে সদস্যসচিব হতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলাম।
তিনি পদে থাকা অবস্থায় গত জানুয়ারিতে খেলোয়াড়দের নিয়ে কিছু মন্তব্য করে আলোচিত হয়েছিলেন।আজ সোমবার বিকেল চারটায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন।
সেখানে নতুন এই সংগঠনে দুই নাজমুল আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে এনসিপির রাজনৈতিক পর্ষদের দুজন সদস্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।এখনো পদত্যাগ করেননি নাজমুল, না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররানাজমুল আবেদীন ফাহিম ১৯৮৮ সালে বিকেএসপিতে কোচিং শুরু করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।