advertisement
advertisement

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

advertisement

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাত ৩টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।গত বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ।দগ্ধ অবস্থায় উদ্ধার করে কেইস্টিন ভার বুনাগকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।বনানীর ওই ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা আল–আমিন জানিয়েছিলেন, কেইস্টিন ভার বুনাগ পর্যটক ভিসায় গত মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। জাপানের একজন নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য বাসাটি ভাড়া নেন তিনি।আল–আমিন আরও বলেন, সকালে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। ঘটনার সময় জাপানের ওই নাগরিক বাসায় ছিলেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর