advertisement
advertisement

আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা

সোনা

advertisement

টানা দুই দফা কমার পর আজ দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সোনার দাম বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। নতুন দাম আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে।এ নিয়ে গত ছয় দিনের মধ্যে পাঁচবার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয় মোট ৩ হাজার ৮৪৯ টাকা।

এরপর শুক্র ও শনিবার সোনার দাম টানা কমে। ওই দুই দিনে দাম কমে মোট ৭ হাজার ১১৫ টাকা। আজ আবার দাম বাড়ল।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।দাম বাড়ানোর আগে সোনার দাম ছিল এ রকম, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর