advertisement
advertisement

ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই

ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতা

advertisement

ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় গাড়িতে গতির ঝড় তুলে অনেক চালকই তারকা বনে গেছেন। রেসিং প্রতিযোগিতায় গাড়ি চালানোর পেছনে শুধু চালকের বুদ্ধিমত্তা নয়, তথ্যনির্ভর বিশাল কার্যক্রমও ভূমিকা রেখে থাকে। তাই মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং এবং অ্যাজুর ব্যাচের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে রেসের কৌশলবিদেরা হাজার হাজার সিমুলেশন রিয়েল-টাইমে পরিচালনা করছেন।

মার্সিডিজ-এএমজি পেট্রোনাস এফ১ টিমের লিড রেস কৌশলবিদ জোসেফ ম্যাকমিলান বলেন, ‘অ্যাজুর ব্যাচ আমাদের রেস স্ট্র্যাটেজিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এর মাধ্যমে আমরা পুরো রেসের প্রতিটি ল্যাপ, পিট স্টপ ও ওভারটেকের দৃশ্যপট মুহূর্তেই সিমুলেশন করতে পারি। ভালো কৌশলবিদ হতে গেলে যৌক্তিক চিন্তা, ডেটা বিশ্লেষণ ও মডেলিংয়ে দক্ষ হতে হয়।

বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই কোডিং টুল ব্যবহারের ফলে অতি দ্রুত জটিল সিমুলেশন দ্রুত চালু করা সম্ভব হচ্ছে।’ম্যাকমিলান ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গণিতে পিএইচডি শেষ করে মার্সিডিজ এফ১ টিমে যোগ দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর