advertisement
advertisement

আবারও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
আবারও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে বন্ধ আছে যান চলাচল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমির সামনে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে

advertisement

ন্যুনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ সোমবার সকাল সাতটা থেকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা।এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা।পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একদল শ্রমিক জড়ো হয়। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় তাদের সঙ্গে আরও কিছু লোকজন যোগ দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর