advertisement
advertisement

মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের

মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স। মিশিগান, যুক্তরাষ্ট্র, ১ নভেম্বর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য। দলীয় প্রার্থী আবদুল আল–সাইয়েদের সঙ্গে বিরোধের জেরে তিনি এমনটা করেছেন।মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সদস্যের নাম হ্যালি স্টিভেন্স।

মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে তিনি আবদুল আল–সাইয়েদের কাছে হেরে যান।যুক্তরাষ্ট্রে মামদানি-সাইয়েদ কি মধ্যপন্থীদের মনে ভয় ধরালেনস্থানীয় সময় গতকাল রোববার রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায় হ্যালিকে।

কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে হ্যালি বলেন, ‘আমি আবদুলের নির্বাচনী প্রচারের অংশ নই।’হ্যালি আরও বলেন, ‘মিশিগানের মানুষের পরিচয় ঘৃণা ছড়ানো নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর