advertisement
advertisement

মিথ্যাবাদীর মনের ভেতরটা কেমন, জানেন?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
মিথ্যাবাদীর মনের ভেতরটা কেমন, জানেন?

কেউ কেউ হয়তো এমন নিপুণভাবে মিথ্যা বলেন যে সন্দেহ করারও সুযোগ থাকে না

advertisement

মিথ্যা বলা সহজ নয়। মিথ্যা ধরা আরও কঠিন। আমাদের আশপাশেই এমন অনেক মানুষ আছেন, যাঁদের আমরা সত্যবাদী, বিশ্বস্ত বলে জানি; অথচ তাঁদের কেউ কেউ হয়তো এমন নিপুণভাবে মিথ্যা বলেন যে সন্দেহ করারও সুযোগ থাকে না। এই মানুষগুলোর মনের ভেতরটা আদতে কেমন?কিছু মানুষ কথার জালে অন্যকে আটকে ফেলতে সিদ্ধহস্ত। অন্যদিকে যাঁকে মিথ্যা বলা হচ্ছে, তিনি হয়তো বিশ্বাস আর সন্দেহের দোলাচলে পড়ে যান। বিশ্বাস করতে চান; অথচ মনের ভেতর খচখচ করে।

কিছু একটা যেন ঠিক নেই!তাহলে মিথ্যা বলার সময় মানুষের মনে কী ঘটে? সত্য গোপন করতে কতটা মানসিক পরিশ্রম করতে হয়? আর কীভাবেই–বা বোঝা সম্ভব, কেউ মিথ্যা বলছেন কি না?মিথ্যা বলার চার ধাপজার্মানির মারবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক তাবেয়া ভেখটারশয়জার ও ক্রিস্টিনা জুখোৎস্কির ২০২৬ সালের গবেষণা অনুযায়ী, সত্য বলার তুলনায় মিথ্যা বলতে সাধারণত বেশি মানসিক পরিশ্রম করতে হয়।কারণ, মিথ্যা বলার সময় সত্য কথাটি চেপে রাখতে হয়।

তার বদলে এমন একটি উত্তর তৈরি করতে হয়, যা বিশ্বাসযোগ্য শোনাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর