advertisement
advertisement

এক চোখে আলো নেই, তবু ৪০ বছর ধরে পত্রিকা বিলি করেন ইনামুল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৮:১৯ পূর্বাহ্ণ
এক চোখে আলো নেই, তবু ৪০ বছর ধরে পত্রিকা বিলি করেন ইনামুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বাসায় পত্রিকা দিচ্ছেন ইনামুল হক। তিনি এই পত্রিকা বিলির কাজ করে আসছেন ৪০ বছর ধরে। মঙ্গলবার সকালে

advertisement

জন্মের পর থেকেই এক চোখে দেখেন না। অন্য চোখের আলোও ঝাপসা। তবু থেমে নেই পত্রিকা বিলির কাজ। প্রতিদিন ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। এক হাতে পত্রিকার বান্ডিল আর অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল। ঘুরে ঘুরে পাঠকের বাড়িতে পৌঁছে দেন পত্রিকা। এভাবেই কেটে গেছে জীবনের ৪০টি বছর। ২৮ বছর ধরে প্রথম আলো বিলি করছেন তিনি।বলছিলাম রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন গ্রামের ইনামুল হকের (৬২) কথা।

গত সোমবার ভোরে রাজশাহী নগরের রেলগেটের গৌরহাঙ্গা এলাকায় তাঁর সঙ্গে কথা হয়। তখন তিনি সংবাদপত্র এজেন্টের কাছ থেকে পত্রিকা নিচ্ছিলেন। এরপর সাইকেলে করে বিভিন্ন এলাকায় পত্রিকা বিলি করতে বের হবেন। রোদ, বৃষ্টি কিংবা শীত—কোনো কিছুই তাঁকে এ কাজ থেকে বিরত রাখতে পারেনি।একসময় প্রতিদিন প্রায় ৫০০ কপি পত্রিকা বিক্রি করতেন ইনামুল হক। এখন বিক্রি কমে দাঁড়িয়েছে ১৬০টিতে। এর মধ্যে প্রথম আলো বিক্রি করেন ৪০ থেকে ৪৫ কপি।

এ কাজ করতে গিয়ে বহু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তাঁর।দীর্ঘ চার দশকের পথচলায় নানা চড়াই–উতরাই দেখেছেন ইনামুল হক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর