advertisement
advertisement

বিন্দুর আবর্তে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
বিন্দুর আবর্তে

জলরংচিত্র: এআই/বন্ধুসভা

advertisement

সকালে ঘুম ভাঙতেই সারা বাড়িতে একটা শোরগোল লেগে গেল। গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমাতে যাওয়া অয়নের মেজাজ তখন চড়কগাছে।‘বড় মামির অভ্যাস কি কোনো দিন ঠিক হবে না!’ চরম বিরক্তিতে বিছানা ছেড়ে নিদ্রালস চোখে উঠোনের দিকে এগিয়ে যেতে থাকে অয়ন।সাত সকালে এত হইচইয়ের কারণ অন্বেষাকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। ফোনে বারবার রিং হচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এতে মা, ছোট মামি আর মামাদের চেয়ে বড় মামির দুশ্চিন্তাই যেন বেশি।

অযাচিত বিষয়ে অপ্রয়োজনীয় বাড়াবাড়ি আর পুরো বাড়ি মাথা তোলা তার পুরোনো স্বভাব। যদিও বিষয়টা মোটেও অহেতুক নয়; তবে অয়ন জানে তার বোন কোথায়।মাঘের শীতের অলস প্রভাতে গ্রামের মেঠো পথ ধরে গন্তব্যহীন হেঁটে চলেছে অন্বেষা। গায়ে কেবল একখানি ধূসর শাল। কুয়াশা মাঠের বুকে এমনভাবে শুয়ে আছে, যেন পৃথিবী তার সমস্ত স্মৃতিকে শুভ্র কাফনে ঢেকে রেখেছে।

ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো মাড়িয়ে অন্বেষা দ্রুত হাঁটছে সীমান্তর হাত ধরে, প্রচণ্ড নির্ভার আর নিশ্চিন্তে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর