advertisement
advertisement

সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত

জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য বাকি ৫০ শতাংশ কোটা রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশ করবে—এমন খবর পেয়ে প্রতিবাদ জানান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সচিবালয়, ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৪

advertisement

চব্বিশের জুলাই–আগস্টের পর যে প্রশ্নটি সবচেয়ে বেশি শুনি, তা হলো প্রশাসনে সংস্কার হলো না কেন? প্রশ্নটি সরল, তবে এর ভেতরে একটি অনুমান লুকিয়ে আছে—সংস্কারের আন্তরিক চেষ্টা হয়েছিল এবং তা ব্যর্থ হয়েছে। গত দুই বছরের ঘটনাপ্রবাহ ভিন্ন সাক্ষ্য দেয়। বস্তুত, সংস্কার ব্যর্থ হয়নি; বরং সংস্কার ঠেকানোর প্রকল্প সফল হয়েছে।

তাই আসল প্রশ্ন দুটি—কে, কীভাবে সেই সাফল্য নিশ্চিত করল, আর এখন কী করা যায়।২চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র কার্যত দিশাহারা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিল, কিন্তু তখনো তার নীতি, অগ্রাধিকার ও জবাবদিহির কোনো কাঠামো দাঁড়ায়নি। পুলিশ মাঠে নেই, সচিবালয়ে শৃঙ্খলা নেই। এই শূন্যতায় সবচেয়ে সংগঠিত ও দ্রুত সাড়া দিল আমলাতন্ত্রের একটি অংশ। ১৩ আগস্ট রাতে শতাধিক সিনিয়র সহকারী সচিব উপসচিব হলেন।

এক সপ্তাহের মধ্যে দুই শতাধিক উপসচিব হলেন যুগ্ম সচিব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর