advertisement
advertisement

সাইকেল চালিয়ে স্বপ্নজয়ের পথে কিশোরীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সাইকেল চালিয়ে স্বপ্নজয়ের পথে কিশোরীরা

হেমন্তের সকালে সোনালি ধানের মাঠের পাশ দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে একদল কিশোর–কিশোরী

advertisement

সোনালি ধানের খেতের পাশ দিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে একদল কিশোরী। বগুড়ার সাত শিমুলিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এসব শিক্ষার্থীর কারও বাড়ি বিদ্যালয় থেকে সাত-আট কিলোমিটার দূরে। আগে এতটা পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে বেশ কষ্ট হতো তাদের। কারও কারও পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রমও হয়েছিল। এখন সাইকেল সেই যাতায়াতের কষ্ট অনেকটাই কমিয়েছে। সাইকেলে স্কুলে যাওয়া-আসায় সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হচ্ছে।

পাশাপাশি নিজেরাই যাতায়াত করতে পারায় বেড়েছে তাদের স্বনির্ভরতা।

বগুড়া সদর উপজেলার সাত শিমুলিয়া, কাজী নুরুইল ও যশপাড়া গ্রামের কিশোরীদের সাইকেলে বিদ্যালয়ে যাওয়া-আসার এমন কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প।হেমন্তের সকালে সোনালি ধানের মাঠের পাশ দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে একদল কিশোর–কিশোরীধানখেতের আলপথ ধরে স্কুলের পথে কিশোরীরাসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে কিশোরীরাগ্রামের আঁকাবাঁকা পথে দল বেঁধে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে তারাফুটবল নিয়ে স্কুলের পথে কিশোরীদের সাইকেলের সারিসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে গল্পে মেতেছে সহপাঠীরাগ্রামের পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছে কিশোরীরাহেমন্তের সকালে সোনালি ধানের মাঠের পাশ দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে একদল কিশোর–কিশোরীস্কুল শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে কিশোরী

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর