advertisement
advertisement

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২

ওয়ানডেতে ১৯৪ রান করে আলোড়ন তুলেছিলেন সাঈদ আনোয়ার

advertisement

বিশ্বকাপ জেতার আনন্দ কেমন, তা জানেন ইনজামাম-উল-হক। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু ক্রিকেটে এমন অনেক কিংবদন্তি আছেন, যাঁদের ক্যারিয়ার কেটেছে বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে। আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে তাঁদের মধ্য থেকেই ১২ জনকে বেছে নিয়েছেন ইনজামাম। লিখেছেন, কেন তাঁর চোখে এই ক্রিকেটারদেরও বিশ্বকাপ জেতা উচিত ছিল।ইনজামাম যা লিখেছেনমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই রাতটার কথা এখনো মনে আছে।

১৯৯২ বিশ্বকাপ ফাইনাল। পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন। হাতে উঠে এসেছিল সেই কাঙ্ক্ষিত ট্রফি। আমার ক্রিকেটজীবনের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর একটি। মজার ব্যাপার হলো, সেদিনের আগে ক্রিকেট–বিশ্বের অনেকেই ইনজামাম-উল-হক নামটির সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না। বিশ্বকাপ জয়ের পর পরিচিতি বেড়েছে। পেয়েছি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দও।কিন্তু ক্রিকেটের একটা দিক আমাকে সব সময় ভাবায়।

কত অসাধারণ ক্রিকেটার সারাটা জীবন পরিশ্রম করেছেন একটা বিশ্বকাপ জেতার জন্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর