চলনবিল
পেটের দায়ে প্রতিবছরের মতো এবারও শামুকের খোঁজে চলনবিলে এসেছিলেন উত্তরের আদিবাসীরা।জলবায়ুবিষয়ক বুদ্ধিজীবীদের তাড়া খেয়ে হোক কিংবা নিজেদের ভাইরাল করার তাড়নায়, স্থানীয় প্রশাসন কুড়িয়ে আনা শামুক জব্দ করে, কয়েকজনকে জেলহাজতে পাঠিয়ে দেয়। ক্যামেরায় ধারণ করা হয় আদিবাসীদের অসহায়তা আর কান্নাকাটির ছবি। সেসব প্রচারও করা হয়। জনমতের চাপে শেষ পর্যন্ত কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। মামলা থেকে কি তাঁরা মুক্ত হয়েছেন?
তাঁদের কি এখন নিয়ম করে আদালতে হাজিরা দিতে হবে? প্রশ্ন শুধু এ দুটি নয়, আরও প্রশ্ন আছে—আদিবাসীরা কি জানতেন, এখন থেকে জলাভূমি, খাল–বিল থেকে আর শামুক-ঘুগলি আহরণ করা যাবে না?কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চলনবিলের মাটির ঘরছেলেবেলায় বর্ষার পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শরতের শেষে আর হেমন্তে খাল–বিল সেঁচে যে মাছ ধরতাম, তাতে অনেক শামুক-ঘুগলি থাকত। বাড়ির হাঁস-মুরগির খাবার হতো সেসব।
সাঁওতাল পরগনায় গিয়ে দেখি, শামুক–ঝিনুক খুবই উপাদেয় ও পুষ্টিকর খাবার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।