advertisement
advertisement

মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে, ওটা হলো ন্যাচারাল অটোটিউন! —ফেরদৌস ওয়াহিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে, ওটা হলো ন্যাচারাল অটোটিউন!
—ফেরদৌস ওয়াহিদ

advertisement

আজকের রসালাপের অতিথি যিনি, আমরা তাঁর খবর নিয়ে দেখলাম, তিনি আগেই সব জানতেন! তবে সব জেনেও মন ফিরে চাননি। কারণ, মন ফিরে চাইলে গানটা এত সুন্দর হতো না। তিনি বাংলাদেশের কিংবদন্তি পপস্টার ফেরদৌস ওয়াহিদ। সাক্ষাৎকার নিয়েছেন কবির বকুল।আপনার বিখ্যাত গান ‘আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম’।

এখন ২০২৬ সালে এসে আপনার কী মনে হয়, মন না দিয়ে আসলে কী দেওয়া উচিত ছিল?এখনকার যুগ দেখে মনে হয়, তখন মন না দিয়ে একটা ‘ইউটিউব চ্যানেল’ বা ‘টিকটক অ্যাকাউন্ট’ খোলা উচিত ছিল! মন দিলে তো শুধু ব্রেকআপ হয়, আর পেজ খুললে অন্তত ভিউ আর স্পনসরশিপ পাওয়া যেত!শুনলাম, আপনি সপ্তাহে দুই দিন নৌকায় ঘুমান। মশার কামড় খেতে খেতে পপ গানের নতুন কোনো সুর মাথায় আসে নাকি?আরে না, মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে! ওটা হলো ন্যাচারাল অটোটিউন!

তবে নৌকায় ঘুমানোর আসল কারণ হলো ঢাকার ট্রাফিক জ্যাম আর ফেসবুকের নোটিফিকেশন থেকে দূরে থাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর