সুস্থ সম্পর্ক জীবনে স্থিতি ও শান্তি আনে। মডেল: বাপ্পা ও অর্পিতা, ছবি: অধুনা
সিনেমা, নাটক আর গানে প্রায়ই দেখা যায়, শান্ত ছেলে ভালোবেসে ফেলেছে চঞ্চল মেয়েকে, কিংবা উল্টোটা। কিন্তু বাস্তবের দাম্পত্যেও কি বিপরীত স্বভাব সম্পর্কের ভিত হয়?২০২৩ সালে হরউইৎস ও তাঁর সহকর্মীরা ১৯৯টি গবেষণা পর্যালোচনা করেছেন। তাঁরা দেখেছেন, কাপলদের মূল স্বভাব ও মূল্যবোধের ৮৯ শতাংশ পর্যন্ত মিল থাকতে পারে। সবচেয়ে বেশি মিল পাওয়া যায় শিক্ষাগত যোগ্যতা আর নেশার অভ্যাসে।
অর্থাৎ ভালোবাসার গল্পে বিপরীত টানের কথা যতই থাকুক, বেশির ভাগ জুটি আসলে একই রকম মানুষ।কোথায় মিল জরুরি• মূল্যবোধ: লক্ষ লক্ষ জুটির তথ্য বলছে, ধর্মবিশ্বাস, রাজনৈতিক অবস্থান, জীবনযাপনের অভ্যাস ও জীবনের লক্ষ্যে মিল থাকলে সম্পর্ক সহজ হয়। এসব বিষয়ে মতের বড় ফারাক থাকলে দৈনন্দিন সিদ্ধান্তেও টানাপোড়েন তৈরি হতে পারে।• স্বভাবের মিল: শুরুতে প্রাণবন্ত, খোলামেলা মানুষকে ভালো লাগতে পারে।
কিন্তু প্রথম মুগ্ধতা কেটে গেলে ভরসা করার মতো মৌলিক স্বভাবে মিল না থাকলে দুজন ঠিক কিসের ওপর দাঁড়াবেন, সেটাই প্রশ্ন।সবার মনে কেন আবু বকর?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।