advertisement
advertisement

মৃত্যুর পরও যে তিন কাজের পুণ্য জমা হতে থাকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
মৃত্যুর পরও যে তিন কাজের পুণ্য জমা হতে থাকে

advertisement

মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার পার্থিব সব আমল বা কাজের সুযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু এমন তিনটি কাজ রয়েছে, যার সওয়াব মৃত্যুর পরও কখনো বন্ধ হয় না।রাসুল (সা.) বলেছেন, ‘যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়।

কিন্তু তিন প্রকার আমল ছাড়া (যা কখনো বন্ধ হয় না), তা হলো—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা অন্যরা উপকৃত হয় এবং এমন নেক সন্তান যে তার (মৃত মা-বাবার) জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)হাদিসে বর্ণিত এই তিনটি আমলের বিস্তারিত রূপ আলোচনা করা হলো:১. সদকায়ে জারিয়া ‘সাদাকাতুন জারিয়া’ একটি আরবি শব্দ। সদকা শব্দের অর্থ দান করা, আর জারিয়া শব্দের অর্থ প্রবহমান বা সদাস্থায়ী।

সদকায়ে জারিয়া হলো এমন দান, যার কার্যকারিতা কখনো শেষ হয় না এবং তা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর