ছুরিকাঘাত
রংপুরে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পীরগাছা উপজেলার মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত মাহাবুর রহমান (৫৫) পীরগাছার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) পলাতক।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে হাসানুরের বিয়ে হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাকসাম গ্রামে। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তাঁর স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের টানাপোড়েন চলছিল।
অভিমান করে তিনি বাড়িতে খাওয়াদাওয়াও বন্ধ করে দেন।গতকাল সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে নিয়ে তাঁদের বাড়িতে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।