advertisement
advertisement

সালমানের পর এবার ‘প্রেম’ হলেন আয়ুষ্মান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
সালমানের পর এবার ‘প্রেম’ হলেন আয়ুষ্মান

সিনেমার পোস্টারে আয়ুষ্মান খুরানা ও শর্বরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

advertisement

শৈশব থেকেই রাজশ্রী প্রোডাকশনের জনপ্রিয় গান ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ ও ‘মাইয়া যশোদা’ দেখে বড় হয়েছেন শর্বরী বাগ। এবার সেই প্রতিষ্ঠানের কর্ণধার ও পরিচালক সূরজ বরজাতিয়ার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। নতুন এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। গত রোববার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী রয়েল অপেরা হাউসে ছবির একটি গান প্রকাশ করা হয়।

সংগীতসন্ধ্যার আদলে সাজানো অনুষ্ঠানে ছবিতে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন আয়ুষ্মান ও শর্বরী। সূরজ বরজাতিয়ার ছবিতে গানের গুরুত্ব বরাবরই আলাদা। নাচ ও কোরিওগ্রাফির পাশাপাশি গানেই এগিয়ে যায় গল্প, ফুটে ওঠে পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্ক ও আবেগ। ইয়ে প্রেম মোল লিয়ায় অভিনয় করতে গিয়ে বিষয়টি নতুনভাবে উপলব্ধি করেছেন শর্বরী, ‘যখনই কোনো গানের শুটিং করতাম, সূরজ স্যার “মাইয়া যশোদা” ও “দিদি তেরা দেবর দিওয়ানা”র শুটিংয়ের গল্প বলতেন।

এটা ছিল আমার সবচেয়ে প্রিয় বিষয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর