পোলার আইসক্রিম পার্লার চিল স্টেশন
আইসক্রিমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে পোলার আইসক্রিম। আইসক্রিম উপভোগের সুযোগ আরও সহজ ও আকর্ষণীয় করতে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড চালু করেছে ‘পোলার চিল স্টেশন’। এখানে পোলার আইসক্রিমের বিভিন্ন স্বাদ উপভোগ করা যাবে। প্রতি স্কুপ আইসক্রিমের দাম থাকছে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে।
এর সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের আইসক্রিম স্টিক ও কোণ।ঢাকার পাঁচটি মেট্রোরেল স্টেশন—উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়, এর ছয়টি পয়েন্টে প্রাথমিকভাবে চালু হয়েছে পোলার চিল স্টেশন। এখানে ক্রেতারা পোলারের বিভিন্ন স্বাদের মধ্যে পছন্দের আইসক্রিম বেছে নিতে পারবেন।
পাশাপাশি নতুন স্বাদও উপভোগ করার সুযোগ থাকছে।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি একজন আইসক্রিমপ্রেমীর প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।