বিশ্বেরেকর্ডের সনদ হাতে ক্যাথ বোয়ি
ভিডিও গেম ভালোবাসেন আর ‘ফোর্টনাইট’ চেনেন না, এমন মানুষ হয়তো কমই আছেন। বলা চলে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমগুলোর মধ্যে একটি ফোর্টনাইট। এই গেম খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম লিখিয়েছেন ক্যাথ বোয়ি। অবাক করা বিষয় হলো, তাঁর বয়স ৭৮ বছর।এই বয়সের কারণেই বিশ্ব রেকর্ডের খেতাব পেয়েছেন ক্যাথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে, তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী ফোর্টনাইট খেলোয়াড়।
ক্যাথ গেমটি খেলা শুরু করেছিলেন ২০১৭ সালে। গেমটিতে তাঁর নাম ‘গ্রাম্পিগ্রান১৯৪৮’। সেখানে তাঁর ২৪ হাজারের বেশি অনুসারী রয়েছে।ফোর্টনাইট গেমটি চালু হয়েছিল ২০১৭ সালে। এটি লড়াই করে টিকে থাকার একটি গেম। এতে অনলাইনে সর্বোচ্চ ১০০ জন খেলোয়াড় যুক্ত হতে পরেন। মারামারি করে যিনি শেষ পর্যন্ত টিকে থাকেন, তিনিই বিজয়ী হন। বর্তমানে দিনে ১২ লাখ থেকে ১৪ লাখ খেলোয়াড় অনলাইনে ফোর্টনাইট খেলে থাকেন।ক্যাথের বাড়ি স্কটল্যান্ডে।
এর আগেও গেম খেলেছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।