দোয়া ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ। মুমিনের দোয়া আল্লাহ-তাআলা কবুল করেন। তবে দোয়ার কিছু আদব ও শর্ত আছে। এমন কিছু কাজ রয়েছে, যা দোয়া কবুলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দোয়া কবুল না হওয়ার অন্যতম ছয়টি কারণ হলো—১. হারাম উপার্জন ও খাদ্য দোয়া কবুলের পথে সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি হলো হারাম উপার্জন ও হারাম খাদ্য।
মানুষ কী খাচ্ছে, কী পরছে ও কোন অর্থে জীবন যাপন করছে—এসবের সঙ্গে তার ইবাদতের গভীর সম্পর্ক রয়েছে।নবীজি (সা.) এমন এক ব্যক্তির কথা বলেছেন, যে দীর্ঘ সফর করেছে, তার চুল এলোমেলো, শরীর ধুলোমলিন এবং সে আকাশের দিকে হাত তুলে ‘হে আমার রব, হে আমার রব’ বলে দোয়া করছে। কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম খাদ্য দিয়েই তার শরীর গড়ে উঠেছে।
এরপর নবীজি (সা.) বলেন, ‘তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে?’ (সহিহ মুসলিম, হাদিস: ১০১৫)দোয়ার আগে তাই উপার্জনের বৈধতা ও পবিত্রতা যাচাই করা জরুরি।দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ আদব হলো একনিষ্ঠতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।