advertisement
advertisement

টিকটক ভিডিওর জন্য ১০ টাকায় পুকুরে ঝাঁপ দিতে গিয়ে মারা যায় শিশু, দেড় বছর পর আসামি গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
টিকটক ভিডিওর জন্য ১০ টাকায় পুকুরে ঝাঁপ দিতে গিয়ে মারা যায় শিশু, দেড় বছর পর আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় আহত হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আবদুল হাকিম। শুক্রবার দুপুরে তোলা

advertisement

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল হাকিম (২৫)।

তিনি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভকে ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন আবদুল হাকিম। গত বছরের ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে হাকিমের কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দেয়। এ সময় পায়ে লোহার তারকাঁটা ঢুকে সে আহত হয়।পুলিশের ভাষ্য, ঘটনার পর হাকিম সৌরভকে আঘাতের কথা কাউকে জানাতে নিষেধ করেন।

পরে সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর