সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। শুক্রবার।
গত বছর শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই বছর ২৫ এপ্রিল কুয়েটের তৎকালীন উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ এবং সহ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
এরপর সেখানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও মাসখানেকের মধ্যে তিনিও অব্যাহতি পান।কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের বিবাদের ঘটনায় অব্যাহতি পাওয়া বিশ্ববিদ্যালয়টির সাবেক সহ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে সম্প্রতি চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই পদে চলতি বছরের ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়া হলেও নিয়োগের মাত্র ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।চার বছরের জন্য নিয়োগ দেওয়ার বিধিবিধান থাকার পরও ঠিক কী কারণে অধ্যাপক আবু সাদাতকে ‘উপাচার্য’ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট না হলেও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা ফেলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনের পর থেকে লাগাতার আন্দোলন করে আসছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।