advertisement
advertisement

সৌরবিদ্যুৎকেন্দ্রের জন্য কাপাসিয়ার ধাঁধার চর ইজারা চান বিএনপির সাবেক নেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
সৌরবিদ্যুৎকেন্দ্রের জন্য কাপাসিয়ার ধাঁধার চর ইজারা চান বিএনপির সাবেক নেতা

গাজীপুরের কাপাসিয়ার রাণীগঞ্জে অবস্থিত ধাঁধার চর। এই চরে সৌরবিদ্যুৎকেন্দ্র করতে চায় সাননোভা এনার্জি ওপিসি। ছবিটি ১০ সেপ্টেম্বর তোলা

advertisement

নদীর মাঝখানে সবুজে ঢাকা উঁচু জমি। পুরোটা বড় বড় গাছপালা, ঝোপঝাড় আর লতাগুল্মে ভরা। কোথাও চাষের জমি, কোথাও ঘাসে ঢাকা প্রান্তর। গাছের ডালে ডালে পাখির আনাগোনা। শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্রের মিলনস্থলের এই ধাঁধার চর এখন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবে নতুন করে আলোচনায় এসেছে।গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধাঁধার চর মৌজায় ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করতে চান বিএনপির সাবেক এক নেতা।

এ জন্য তিনি ২৩৯ দশমিক ৫৭ একর খাসজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। যার মধ্যে ৩০ একরের বেশি নদীর জায়গাও রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা বলছেন, আইন অনুযায়ী নদী কিংবা নাল শ্রেণির জমি ইজারা দেওয়ার সুযোগ নেই। প্রকল্পের অবকাঠামো নির্মাণ ও ভূমির ব্যবহার বদল হলে জীববৈচিত্র্য নষ্ট হতে পারে।

পর্যটনকেন্দ্র হিসেবে সম্ভাবনাময় চরের স্বাভাবিক প্রতিবেশও বদলে যেতে পারে।এই বিদ্যুৎকেন্দ্রের উদ্যোক্তা সাননোভা এনার্জি ওপিসি নামের একটি প্রতিষ্ঠান, যার পরিচালক কামাল জামান মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর