নির্যাতন
কুষ্টিয়ার দৌলতপুরে মুঠোফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক তরুণকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রুহুল হোসেন ভেড়ামারা উপজেলার স্বরূপের ঘোপ এলাকার মোহাম্মদ রশিদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রুহুল হোসেন জয়রামপুর বাজারে যান। এ সময় সেখানে এক ব্যক্তির আইফোন চুরি হয়। অভিযোগ ওঠে, রুহুল ফোনটি চুরি করেছেন। পরে স্থানীয় কয়েকজন তাঁকে আটক করে একটি দোকানের সামনে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করেন।
একপর্যায়ে তাঁর মাথার চুলও এবড়োখেবড়ো করে কেটে দেওয়া হয়।নজরুল ইসলাম, দৌলতপুর থানার সহকারী উপপরিদর্শকখবর পেয়ে ঘটনাস্থল থেকে রুহুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।