বুলেট বৈরাগীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনেরা। কুমিল্লা নগর উদ্যানের পাশে অবস্থিত কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা কার্যালয়ে
বুলেট বৈরাগীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনেরা। কুমিল্লা নগর উদ্যানের পাশে অবস্থিত কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা কার্যালয়েচট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফিরছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। পথে ওঠেন সিএনজিচালিত একটি অটোরিকশায়। র্যাবের ভাষ্য অনুযায়ী, চালক ও যাত্রীর ছদ্মবেশে সেখানে ছিলেন ছিনতাইকারীরা।
তাঁকে আঘাত করে মুঠোফোন, টাকা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর চলন্ত অটোরিকশা থেকে ফেলে দেওয়া হয়। পরদিন সকালে কোটবাড়ির আইরিশ হিল হোটেলসংলগ্ন মহাসড়কের পাশ থেকে উদ্ধার হয় তাঁর মরদেহ। এই হত্যায় অভিযুক্ত একজনকে প্রায় দুই মাস আগেও রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
র্যাবের পরিবর্তে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি সূত্র বলছে, ওই ব্যক্তি যে ছিনতাইকারী চক্রে ছিলেন, সেটি এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।