ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান
ভারতের মণিপুর রাজ্যের কামজং জেলায় মিয়ানমার সীমান্তের নিকটবর্তী পিলং গ্রামের কাছে সন্দেহভাজন উগ্রপন্থীদের গুলিতে চার নাগা নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া কাংপোকপির তিন গ্রামে প্রায় ৪০ বাড়ি ও একটি চার্চে আগুন দেওয়া হয়েছে।
হামলার মুখে ঘর ছাড়ছেন বাসিন্দারা।মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমাদের সমাজে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং তা কোনোভাবেই সহ্য করা হবে না।’নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) বিধায়ক অবাংবাউ নিউমাই এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ২৩ ও ২৪ সেপ্টেম্বর কাংপোকপি জেলার পিপুরাম, চাম্রিউপিউ এবং থেব্রামে সন্দেহভাজন কুকি উগ্রপন্থীরা নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং সরকারি স্কুল, চার্চসহ একাধিক ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
তিনি জানান, ২৩ সেপ্টেম্বর তামেই সাব-ডিভিশনের লাসানে ওয়াকোটফাইয়ের বাসিন্দা পাওজাঙ্গাম চংলোইকে হত্যা করা হয়।পাশাপাশি কামজংয়ের পিলংয়ে কুকি সশস্ত্র বা উগ্রপন্থী গোষ্ঠী ‘কুকি ন্যাশনাল আর্মি (বার্মা)’ বা কেএনএ (বি) হামলায় চারজন সাধারণ নাগরিকের নিহত হওয়ার ঘটনায়ও তিনি গভীর শোক প্রকাশ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।