জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে এই কাবিননামা
জাতীয় জাদুঘরের তৃতীয় তলায় ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের ৩৩ নম্বর গ্যালারি। কাচের বাক্সের সামনে দাঁড়িয়ে একজন দর্শনার্থী আরেকজনকে দেখাচ্ছেন পুরোনো একটি দলিল। কেউ ঝুঁকে পড়ছেন, কেউ পড়ার চেষ্টা করছেন ফারসি অক্ষরগুলো। বিবর্ণ কাগজে কী লেখা আছে, তা জানতে কৌতূহলী তাঁরা।দলিলটি একটি কাবিননামা। শতাব্দী আগে বিয়েতে এক নারীর দেওয়া তিনটি শর্তের উল্লেখ রয়েছে।
শর্তগুলোর মধ্যে আছে, বর্তমান স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে না করা এবং একাধারে ছয় মাস স্ত্রীকে ছেড়ে না থাকা।কনে আফসারুন নেসা খাতুন। বর তালিবাবাদের জমিদার হোসেন উদ্দীন চৌধুরী। ১৮২৩ সালের অক্টোবরে তাঁদের বিয়ে হয়েছিল বলে দলিলের অনুবাদে ধারণা পাওয়া যায়। তবে জাতীয় জাদুঘরের গ্যালারিতে থাকা সংক্ষিপ্ত বিবরণ ও নথিতে ১৯২৩ সাল উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে তৈরি হয়েছে ঐতিহাসিক অসংগতি।ফারসি ভাষায় লেখা সেই দলিল এখন সংরক্ষিত আছে জাতীয় জাদুঘরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।