আজ সকালে শুরু হয়েছে ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে আজ এক নতুন দিগন্তের উন্মোচন হলো। দেশের প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে এবং আগামী দিনের তারকা খেলোয়াড়দের তুলে আনার মঞ্চ হিসেবে আজ থেকে মাঠে গড়াল ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।সারা দেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিবন্ধিত ওয়ান স্টারভুক্ত ৩৬টি দল নিয়ে নকআউট ভিত্তিতে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।
তবে ভবিষ্যতে এটিকে লিগ পদ্ধতিতে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের, যাতে প্রতিটি দল ২-৩টি ম্যাচ খেলার সুযোগ পায়।আজ সকালে রংপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ছয়টি অঞ্চলের মধ্যে রংপুর থেকে এই টুর্নামেন্টের শুভসূচনা হয়েছে।
উদ্বোধনী ও সূচনা বক্তব্যে সঞ্চালক ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘সারা দেশের ছয়টি অঞ্চলে এই নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, যার সূচনা হচ্ছে রংপুর থেকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।