advertisement
advertisement

কঠিন সময় পেরিয়ে এথনিক আবেদন নিয়ে ফিরলেন স্নিগ্ধা চৌধুরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
কঠিন সময় পেরিয়ে এথনিক আবেদন নিয়ে ফিরলেন স্নিগ্ধা চৌধুরী

advertisement

জীবনের কঠিন এক সময়ের মুখোমুখি হয়ে কিছুদিন নিজেকে সময় দিয়েছেন স্নিগ্ধা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন। সেই কঠিন সময় পেরিয়ে এবার নতুন করে পথচলা শুরু করেছেন এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি আলোকচিত্রী জয়িতা তৃষার ক্যামেরায় নতুন লুকে ধরা দিয়েছেন তিনি।বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে চলেছেন স্নিগ্ধা চৌধুরী।

অর্থনীতিতে পড়াশোনা করা স্নিগ্ধার জন্য পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের জগতে পথচলা সহজ ছিল না। তবে ধীরে ধীরে নিজের কাজ ও প্রতিভা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। রায়হান রাফীর সাড়া জাগানো সিনেমা ‘প্রেশার কুকার’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন স্নিগ্ধা। অভিনয়ে আসার আগেই র‍্যাম্পে নিয়মিত নজর কেড়েছেন এই মডেল।

গ্লোবাল ইন্ডিয়ান কুতুর উইকের মতো আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনেও হেঁটেছেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর