ডানে গুগলের SynthID প্রযুক্তির মাধ্যমে ছবিটির ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণের ফলাফল, যেখানে Google AI-এর (নীল চিহ্নিত অংশে) ওয়াটারমার্ক শনাক্ত হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের করমর্দনের (হ্যান্ডশেক) একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংকতবে যাচাই করে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার পক্ষে একাধিক প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে।
পাশাপাশি নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়নি।ছবির মূল উৎস ছবিটির মূল উৎস যাচাই করতে গিয়ে দেখা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক উপলক্ষে প্রকাশিত দুটি ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহুর সঙ্গে করমর্দনের ছবিটির দৃশ্যগত মিল রয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।