advertisement
advertisement

বাংলাদেশ–শ্রীলঙ্কা: ব্রোঞ্জের লড়াইয়ে টসে হার, লিটনরা আগে ফিল্ডিংয়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ–শ্রীলঙ্কা: ব্রোঞ্জের লড়াইয়ে টসে হার, লিটনরা আগে ফিল্ডিংয়ে

advertisement

টসটস হেরে গেছে বাংলাদেশ। তাদের আগে ফিল্ডিং করতে হবে। সেমিতে বৃষ্টির বাধায় ম্যাচ হয়েছিল ১৩ ওভারে, আজ সেটি হচ্ছে না। ম্যাচ হচ্ছে পুরো ২০ ওভারের। বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হচ্ছে রহস্য স্পিনার আলিস আল ইসলামের। তাঁকে জায়গা দিতে একাদশে নেই শরীফুল ইসলাম। আজ দলের একমাত্র পেসার আগের ম্যাচে ২ ওভারে ৪১ রান দেওয়া মোস্তাফিজুর রহমান। এছাড়া ইয়াসির আলী খেলছেন মোসাদ্দেক হোসেনের বদলে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমানস্বাগতশুভ সকাল! এখনও অবশ্য বাংলাদেশে ভোর। তবে কারও কারও কাছে তো ক্রিকেট ব্যাপারটাই ‘শুভ’। আর আজ বাংলাদেশ নামছে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। গত পরশু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

আর শ্রীলঙ্কাকে সেমিতে রীতিমতো বিধ্বস্ত করেছে ভারত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর