বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ
সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট আবার চালুর পরিকল্পনা করা হচ্ছে। দাম্মাম বিমানবন্দরের অনুমতি পাওয়া সাপেক্ষে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে দুই দফায় ২১ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিতের কথা জানায় বিমান।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।অন্যদিকে বিমানের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে।
জরুরি প্রয়োজনে যাত্রীরা এই দুই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।যাত্রীদের সুবিধার জন্য মদিনা রুটে বেশি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করছে বিমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।