পরপর দ্বিতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘গরুভোজ’ এর আয়োজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও ‘গরুভোজের’ আয়োজন করা হয়েছে। এবার আয়োজক বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে গরু জবাই করা হয়েছে। পরে বেলা সাড়ে তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গরুর মাংসের তেহারি বিতরণ করা হয়েছে।
রাতে ক্যাম্পাসে কাওয়ালি অনুষ্ঠানেরও আয়োজন করেছে এই ছাত্রসংগঠনটি।তবে এভাবে পর পর দুই দিন ঘটা করে ‘গরুভোজের’ আয়োজন যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় আয়োজনটি করা হয়েছে।অধ্যাপক আজম খান, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়শুক্রবারের আয়োজনে আপত্তি থাকলেও সেদিনের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
খেলাফত ছাত্র মজলিসকে শনিবারের আয়োজনের বিষয়ে প্রথমে অনুমতি দিতে চায়নি প্রশাসন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।