advertisement
advertisement

সূর্যবংশীতে ভারতের মোহ কি শেষ? ৫ টি–টুয়েন্টিতেই একাদশে বাইরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
সূর্যবংশীতে ভারতের মোহ কি শেষ? ৫ টি–টুয়েন্টিতেই একাদশে বাইরে

বৈভব সূর্যবংশী

advertisement

পাঁচ ম্যাচ। একেবারে কমও নয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এই পাঁচ ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। পুরো সিরিজ বসে কাটিয়েছেন ড্রেসিংরুমে। কেন? সূর্যবংশীকে নিয়ে ভারতের আগ্রহ কি কমে গেল?ভারতের হয়ে সূর্যবংশীর অভিষেক চলতি বছরের জুলাইয়ে। সেই থেকে জাতীয় দলের হয়ে ১৫ বছর বয়সী এই ক্রিকেটার খেলেছেন ৮টি ম্যাচ। এ সময়ে ফিফটি করেছেন দুটি, সব মিলিয়ে রান ২৪৬।

এই রান তিনি করেছেন ৩০.৭৫ গড়ে। আইপিএলে ঝোড়ো ব্যাটিং দিয়ে সূর্যবংশীর পরিচিতি, সেটি জাতীয় দলেও দেখা গেছে। রান তুলেছেন ১৮৬.৩৬ স্ট্রাইক রেটে। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে ভড়কে যাননি। খেলেছেন নিজেদের স্বভাবজাত খেলাটাই। তাহলে ১৫ বছর বয়সী এই ওপেনারকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেন খেলানো হলো না?ভারতের হয়ে নিয়মিত ওপেন করছেন অভিষেক–স্যামসনকারণটা সূর্যবংশীর পারফরম্যান্স বা ফর্মে নয়। ভারতীয় দলের কম্বিনেশনে।

ভারতের টি–টুয়েন্টি দলের টপ অর্ডারের তিনটি জায়গাই পাকা—অভিষেক শর্মা, সঞ্জু স্যামন ও ঈশান কিষান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর